love আজ কাল


না আমি সিনেমার কথা নিয়া ব্লগাইতে আসি নাই। আসলেই আজকে নিজের চোখে দেখা love এর কথা বলতেই শিরোনামটা এরকম দিলাম। love মানে যদি ভালবাসা হয় তবে আজকা যা দেখলাম তার মাঝে আমিতো কোন ভালবাসা R সন্ধান পাইলাম না। দেখলাম খালি না কি বলি শুনলাম খালি দুজনের love এর কথা।

তবে কিরকম ছিল তাদের কথা বার্তা একটু শুনি আসুন।

বিকাল ৭টা ১০
# হ্যালো কেমন আছো টিয়া?
°ভালো । এই তোমার সময় হলো ফোন করার? আমি সেই কখন থেকে মোম জালিয়ে বসে আছি কথা বলবো বলে। এখন আমার মুড নেই তুমি কারেন্ট আসলে ফোন করো।
# কারেন্ট কখন আসবে?
° সেটাতো আমি বলতে পারবো না। তুমি ২০ মিনিট পড়ে ফোন দাও।

৭টা বেজে ৩০ মিনিট
# হ্যালো জান কারেন্ট এসেছে।
° হ্যা এসেছে । আগে তুমি বলো কেন এত দেরি করে ফোন করলে?
# আসলে কি আমার এক ফ্রেন্ড এর একটা একসিডেন্ট হয়েছে। টাকে হাসপাতালে নিয়ে গেছে বাসেদ R নান্টু।
° তো তাতে তোমার কি? তুমি কি ইতালি থেকে এসেছিলে ওকে দেখতে?................

...................................................................................।



এরকম ভাবে ওদের কথা চলছিলই। আমি একটা দুই পর্বের নাটক শেষ করলাম ।

৮টা বেজে ২৫ মিনিট
° তুমি আমাকে একটুও ভালো বাসোনা।

# কে বলছে জান? আমি তোমাকে অনেক love করি।

° না তুমি কর না:((। করলে আমাকে মেসেস দিতা। ......ভাইয়া সাথীকে দিনে কত মেসেস দেয়। ( আমি ওয়াজদার কল্যানে )
# ইয়ে মানে জান রাগ করো না। আমি মেসেস দিব,অনেক দিব...।
...........................
..............


৮টা বেজে ৫০ মিনিট।

দোস্ত আমার কার্ড শেষ। তারা তারি তর ফোন দে, নাইলে আমারে মাইরা ফালাইবো। শেষে ওদের এই ফাও পেচালের জন্য আমার মোবাইল থেকে সরাসরি কল দিতে হলে। আমার ৫টা ইউরো গচ্চা। ৯ টা থেকে ৯টা বিশ পর্যন্ত ওদের সময় লাগল বিদায় জানাতেই আর ইয়ে করতে করতে। ঘটনা এমন না যে আবার মাস খানেক পরে কথা হবে। সকালে ঘুম ভাঙ্গলেই আমার কল দিতে আমার বন্ধুকে:-:P।

কেন জানি ভালোবাসা গুলা সব love এর মাঝে আটকা পড়তাছে। খালি মনে হয় আই লাবু কইলেই ভালবাসা পূর্ণ হইয়া যায়।

0 comments:

Post a Comment

wc