পুরুষরা প্রেমের জন্য পয়সা খরচ করে; আর নারী প্রেমের জন্য পয়সা পায়।
মুর" নামে এক ব্লগারের ব্লগ পড়ে উপরোক্ত কথাটি মনে হল।
উনি একটা জরিপের তথ্যে গোপন প্রেমের ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষ এগিয়ে আছে বলে জানিয়েছেন।
তথ্যটা ঠিকই আছে হয়ত।
যদিও কেউ কেউ বলতে চেয়েছেন যে পুরুষটা গোপন প্রেম করছেন তিনি তো আরেকটি মেয়ের সাথেই করছেন। সেক্ষেত্রে তো ব্যাপারটাতে নারী-পুরুষ সমান সমান হওয়ার কথা। এক পক্ষ এগিয়ে থাকবে কেন? ব্যাপারটা হয়ত এরকম পৃথিবীতে "যৌন-কর্মি নারী" যত বেশী "যৌন-কর্মি পুরুষ" সে তুলনায় অনেক কম। অনেক পুরুষের গোপন প্রেমই হচ্ছে কোন "যৌন-কর্মি"র সাথে। সেক্ষেত্রে পুরুষের প্রেমটা তো গোপনই থাকবে; "যৌন-কর্মি"র তো সেটা ব্যবসা।
যৌনতাকে যত নেতিবাচক দৃষ্টিতেই দেখুন না কেন, গোপন প্রেমের আধিক্য কিন্তু এই চাহিদাটির জন্যই।
যৌন পেশাটা একটা আদিম এবং প্রতিষ্ঠিত। এই পেশাটা একজন নারীর জন্য যত সহজ; পুরুষের জন্য তারচেয়েও কঠিন। কারন পুরুষকে দিতে হবে; আর নারী গ্রহণ করে। প্রদানের চেয়ে গ্রহণ তুলনামুলক সহজ।
প্রেমের ক্ষেত্রে বৈধ-অবৈধ, প্রকাশ্য-গোপন যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন নিচের সারাংশটি কিন্ত একদম সত্য।
পুরুষের প্রেম = প্রেম প্রাপ্তি - প্রেম দান - অর্থ / উপহার দান = প্রাপ্তি এক ইউনিট ও দান দুই ইউনিট।
নারীর প্রেম = প্রেম প্রাপ্তি - প্রেম দান + অর্থ / উপহার প্রাপ্তি = প্রাপ্তি দুই ইউনিট ও দান এক ইউনিট।
ব্যতিক্রম হয়ত কিছু থাকবে, সেটা কিন্তু উদাহরণ হতে পারে না। কি বলেন?
* ব্যাপারটা গুরুত্বের সাথে নেয়ার কিছু নাই। চায়ের আড্ডার বিষয় হিসাবেই দেখুন।
0 comments:
Post a Comment