Facebook-স্ট্যাটাস ডিসেকশন part 2
স্ট্যাটাস হতাশজনকঃ
১. কী স্ট্যাটাস দিমু আর খুঁইজা পাই না। >>(মানে, তিনি একটা গবেট, কত স্ট্যাটাস দেখাইতেছি, তবু খুঁইজাই পায় না!! অথবা তিনি তার স্ট্যাটাসে কিছু কমেন্ট আশা করছেন)
২. ফেসবুক আর ভাল্লাগে না… >>(মানে, তিনি এখন নতুন কিছুর মোহে পড়েছেন, মোহ কাইট্টা যাক, ইঁদুর নিজ গর্তে ফিরবেই)
৩. কী আছে কপালে আল্লায় জানে। >>(মানে, কপালে কিচ্ছুই নাই, থাকার কথাও না, চুল শুরুই হয় কপালের পর থেইক্যা)
৪. মেডিকেলে ক্যান যে আসছিলাম!! >>(মানে, তিনি ভাব লইতেছেন যে তিনি অনেক কঠিন একটা সাবজেক্টে অধ্যয়ন করিতেছেন, কত্ত ব্রিলিয়ান্ট!)
৫. দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম, আজো মনের মানুষ পেলাম না। >>(মানে তিনি বুঝাইতেছেন, তার রিলেশনশীপ স্ট্যাটাস অহনো Single, So…..)
Blogged with the Flock Browser
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment