Facebook-স্ট্যাটাস ডিসেকশন part 3

স্ট্যাটাস লোক দেখাইন্যা/ভাব মারাইন্যাঃ B-)

১. উফফ্‌ মাসে ৫ বার করে P6 নিতে হয়, ক্যান যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়!   >>(মানে, তিনি বিরাট এক ইন্টারনেট ব্যবহারকারী, তার মত বস্‌ পাবলিক দুনিয়ায় সেকেন্ড আরেকটা নাই)

২. ফেসবুকে মানুষ যে কী মজা পায়, বুঝি না।   >>(মানে তিনি ছাড়া বাকি সবাই একেকটা উজবুক। তার লেভেলের “সেন্স অব হিউমার”-ওয়ালা পাবলিক পৃথিবীতে নিজে একটাই।)

৩. সারাদিন রাত ফেসবুকে বইসা পোলাপাইনগুলা যে কী করে!!   >>(মানে, উনি ছাড়া আর কারো ফেসবুকে আসার অধিকার-ই নাই)

৪. উফফ্‌ কাল রাতে সারারাত নেট-এ ছিলাম, খুব টায়ার্ড লাগছে   >>(মানে, উনি অনলাইনে বিরাট পপুলার)

৫. ইংলিশ মুভি বাদ দিয়ে পোলাপাইন হিন্দি ছবি দেখে কী যে মজা পায়!! সব খ্যাত…   >>(মানে, তিনি বহুত উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের, আর বাকি সবাই নর্দমা থেইকা উইঠা আইছে)

৬. কাল কক্সবাজার থেকে আসলাম, পরশু পাহাড়পুর যাবো, আর পরের মাসে দেখি তেতুলিয়া থেকে ঘুরে আসা যায় নাকি।   >>( মানে, আমি বিরাট ভ্রমণপ্রিয় মানুষ, টাকা পয়সা ব্যাপার না, তেজপাতা।)

৭. একটা ছোট্ট হাতির বাচ্চা কিনবো, কোথায় পাওয়া যাবে, কেউ ইনফর্মেশন দিন।   >>(মানে, আমি ব্যাপক সৌখিন ধাঁচের, টাকা পয়সা হাতের ময়লা)

৮. KFC টা আর আগের মত নাই, বসুন্ধরার ফাস্টফুডগুলোতেও আর ভাল্লাগে না, Pizza Hut-এ যেতে যেতে বোরিং হয়ে গেছে। কোথায় গিয়ে যে একটু শান্তি পাবো??   >>(মানে, তিনি অঢেল টাকা-পয়সার মালিক, অসম্ভব রকমের বিলাসী, আর কটঠিন ইশ্মার্ট এবং আপডেটেড। এবং তাঁর gf-ও শীরাআআআম)

Blogged with the Flock Browser

0 comments:

Post a Comment

wc