Facebook-স্ট্যাটাস ডিসেকশন part 4

স্ট্যাটাস ভং মারাইন্যাঃ :no:

১. হায় হায়, কাল ওয়ার্ড ফাইনাল, কিচ্ছু পড়ি নাই, আমার কী হবে? (মানে, আমি সাধারণত, না পড়েই পরীক্ষা দিয়ে থাকি, এবং পাশও করি, কত্ত ব্রিলয়ান্ট?)

২. সারাটাদিন ঘুরে বেড়াই, আড্ডা মারি, মুভি দেখি, পড়াশুনা করি না, করবোও না। পরীক্ষায় যে কিভাবে পাস করে যাই, আসলে আমারে পাস করানোই উচিৎ না। (মানে, আমি একখান বস্‌ পাবলিক)

৩. বন্ধুই জীবন, বন্ধুই সব। I just cant Live without friends.   >>(মানে বন্ধুর সংজ্ঞা শুধু আমিই জানি)

৪. কিছু পোলাপাইনের মন-মানসিকতা এত্ত খারাপ, ছিইই… I just Hate those…   >>(মানে আমার মানসিকতা বহুত উঁচু লেভেলের, কারো সাথে খাপ-ই খায় না)

৫. এতো চেষ্টা করি সকালের ক্লাস করবো, ঘুমের জন্য কিচ্ছু হয়না। উফফ ক্যান যে এতো ঘুম আমার!!   >>(মানে, উনি বাসার আদরের লাডলা, আলালের দুলাল, তারে আদর কইরা কেউ কিচ্ছু বলে না)

৬. কিছু ছেলে আছে, রাস্তায় মেয়ে দেখলেই তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকাবেই। উফফ… অসভ্য আর বাজে একটা অভ্যাস। আমি পারসোনালি খুবই অপছন্দ করি।   >>(মানে, তিনি বহুত ভদ্র একখান ছেলে, রাস্তায় তিনি মেয়ে দেখলেই চোখ বন্ধ করেন) (সাইড টকঃ তিনি আসলে পুরুষ জাতির কলঙ্ক)

৭. উফফ, কী সুন্দর বৃষ্টি!   >>(মানে তিনি একজন অতি উঁচু দরের প্রকৃতি প্রেমিক/প্রেমিকা, স্ট্যাটাসেই সেইটা ফাইট্টা বাইর হইতেছে)

৮. বিদায় ফেসবুক। সবাইকে অনেক মিস করবো।   >>(মানে, তিনি সবার কাছে সিমপ্যাথী আশা করতেছেন। তার বিদায়ে কয়জন শোকাহত হতে পারেন, সেইটাই গণণা করাই তার মূল লক্ষ্য।)

Blogged with the Flock Browser

0 comments:

Post a Comment

wc