ছেলে/মেয়ের কোন্‌ জিনিষটা দেখে প্রেমে পড়েন

আমি একটি জরিপ করছি, এটাকে গবেষণা বলতে পারেন। যার ফলাফল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজিটাল লাইব্রেরীতে সংরক্ষিত থাকবে, সাথে রেফারেন্স হিসেবে থাকবে আপনাদের মতামত। কাজেই, একটি বাস্তব/প্রাক্টিক্যাল জরিপে অংশ নিয়ে সাহায্য করুন।

জরিপের বিষয়ঃ
১। ছেলে/মেয়ের কোন্‌ জিনিষটা দেখে প্রেমে পড়েন।
২। কি কি গুণ এর ছেলে/মেয়ের সাথে প্রেম করতে ইচ্ছুক।
৩। আপনার সঙ্গী/সঙ্গীনী কেমন হবে বলে আশা করেন।
৪। কি কি গুণ এর ছেলে/মেয়ে হলে বিয়ে করতে ইচ্ছুক।
৫। কোন্‌ কোন্‌ দোষে দুষ্ট ছেলে/মেয়েকে সঙ্গী/সঙ্গীনী/প্রেমিক/প্রেমিকা/বউ/স্বামী হিসেবে দেখতে চান না।


নিয়মাবলীঃ
১। ছেলে-মেয়ে যে কেউ মতামত দিতে পারবেন।
২। জরিপকার্যটিকে অধিকতর বাস্তবধর্মী করার জন্য বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলে ভাল হয়।
৩। হেয়ালি বা ফান না করার জন্য অনুরোধ থাকল (কারণ, সেক্ষেত্রে মতামত কাউন্ট করা হবে না)।
৪। আইটেমাইজড/পয়েন্ট আকারে উত্তর দিলে ভাল হয়, তবে এক প্যারায় সবগুলো উত্তর থাকলেও সমস্যা নেই।
৫। মতামতের ক্ষেত্রে পারতপক্ষে সৎ/নিঃসংকোচ থাকবেন বলে আশা করি।

বিঃ দ্রঃ প্রেম এবং বিয়েকে একটা সঙ্গত কারণে আলাদা করা হয়েছে, কোন ক্যাঁচালের জন্য নয়।

Blogged with the Flock Browser

0 comments:

Post a Comment

wc